রিয়াজ মোর্শেদ মাসুদ:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামে ২৮ সেপ্টেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে গুণবতী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় গুনবতীর ফুলের নাওড়ী গ্রামের আবুল কাসেম এর টিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনা শোনার সাথে সাথেই স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস কে খবর দেয় এবং এলাকাবাসী সহ আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় নিমিষেই সব পুড়ে ছাঁই হয়ে যায়।
তাৎক্ষণিক ভাবেই উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকির নেতৃত্বে গুণবতী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবার কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহকারী সেক্রেটারি আবদুল হামিদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।