শহীদ জিয়া পরিষদ লালমাই উপজেলা কমিটি ঘোষণা

  • আপলোড সময় : 07-10-2025 09:49:21 PM
শহীদ জিয়া পরিষদ লালমাই উপজেলা কমিটি ঘোষণা
সভাপতি কামরুল হাসান, সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ছানি
news 1st

শহীদ জিয়া পরিষদ লালমাই উপজেলা কমিটি ঘোষণা

সভাপতি কামরুল হাসান, সম্পাদক তারিকুল ইসলাম 

লালমাই প্রতিনিধি:

শহীদ জিয়া পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন লালমাই উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) কামরুল হাসান সুজন'কে সভাপতি, তারিকুল ইসলাম'কে সাধারণ সম্পাদক ও ইলিয়াস ছানি'কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটির সভাপতি সাকিব রনি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মারুফ আহমেদ সুজন।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পারভেজ মোল্লা, সহ-সভাপতি খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক গাজী জিহাদ, সহ-প্রচার সম্পাদক আলাউদ্দিন হোসেন, দপ্তর সম্পাদক আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জিকরুল হাছান। দীর্ঘ বছর পর লালমাই উপজেলা কমিটি ঘোষণা করায় জেলা কমিটির সভাপতি সাকিব রনি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মারুফ আহমেদকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান নবগঠিত উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা।