ভোক্তা অধিকার বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : 29-09-2025 09:58:33 PM
ভোক্তা অধিকার বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
news 1st

ভোক্তা অধিকার কার্যক্রম বাস্তবায়ন ও শক্তিশালী করণ নিয়ে ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। 

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) চট্টগ্রাম বিভাগে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালী করণ বিষয়ে  চট্টগ্রাম সার্কিট হাউজে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির  সভাপতি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাবেক ডিজি, বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সদ্য বিদায়ী সচিব এ এইচ এম সফিকুজ্জামান।  

সভায় আকষ্মিক উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলার (ভারপ্রাপ্ত) প্রশাসকসহ  সকল দপ্তরের জেলা ও বিভাগীয় কর্মকর্তাগন।