তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৫

  • আপলোড সময় : 11-07-2025 08:19:24 PM
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৫
ছবি: সংগৃহীত
news 1st

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। খবর আল জাজিরা। 

স্থানীয় সময় শনিবার তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন, ‘ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলের স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটায় নৌকাটি ডুবে গেছে। খবর পেয়ে তিউনিসিয়ার কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করেছে।’

অভিবাসীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অন্তত ২৫ হাজারেরও বেশি মানুষ মারা যান। সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যেতে চাওয়া অভিবাসীদের সংখ্যা বাড়ছে। ফলে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির সংখ্যাও বেড়েছে।